A very random post

by nahin bin kaysar 03/05/2025 @ 2:04am

আমি যা লিখতেছি তার কোন উদ্দেশ্য নাই। কিছু সাইড গোল হইতে পারে, ম্যাক এ গিটহাব ইউজ করা। এখানে গিটহাব ইউজ করা তেমন স্পেশাল না। কিন্তু অভ্র দিয়ে বাংলা লিখতে কষ্ট হচ্ছে। কেউ যদি ম্যাক দিয়ে প্রথমবার অভ্র শিখতে চায়, তাইলে তার জন্যে জামেলা হবে। এখানে আগে ইংলিশ টাইপ হয়, তারপরে ওইটা বাংলায় কনভার্ট হয়।

গিটহাবে ধুঁকে বুঝলাম, মানুষ অনেক কাজ করতেছে। আমি আসলে কিছু করতেছি না। আমার সবকিছু ভুলে কাজে মনোযোগ দেয়া উচিত। কিন্তু কিছু জিনিসের-মানুষের ইমপ্যাক্ট অনেক বেশি। এটা খারাপ কিছু না। আমি সব সময় এটা চাইছি। আসলে সময় পালটায়। একজিনিস একবার কাজ করলে, ওইটা বারবার কাজ নাও করতে পারে।

আমার আরও কিছু জিনিস লিখার কথা ছিল। ওইগুলা মনে হয় দরকারি কথা। কিন্তু এখন মনে নাই।