by nahin bin kaysar 19/08/2024 @ 11:11pm
অন্য কোনো মানুষকে ডিসিভ করা খারাপ। নিজেকে ডিসিভ করা আরো খারাপ। গত দুইদিন ধরে সারারাত বৃষ্টি হচ্ছে। এজন্য অনেক ঠাণ্ডা। আমি এই সময়টাকে ২০১২ এর নভেম্বর-ডিসেম্বরের সাথে রিলেট করতে পারতেছি। ঐ সময়টা আমার জন্য সব সময়ই স্পেশাল। সমাপনী পরিক্ষার আগে কোচিং থেকে রুটিন দিসিল। সেখান Angry Birds Season এর একটা ছবি ছিল। স্নো পরা ছবি। তারপর থেকে প্রত্যেক শীতে আমি ২০১২ এর মতো ফিল করতে চাইছি। কিন্তু কখনোই সেরকম আর ফিল করা হয় নাই। জীবন এমন কেন জানি না। নিজেকে বারবার মিথ্যা বলে সন্তুষ্ট করতেছি। রাত ১০:৪২ বাজে। কেবলই একটা ট্রেনের হুইসেল শুনতে পারলাম। পরিবেশ অনেক দূর দুরান্ত পর্যন্ত ঠান্ডা।